News71.com
 Bangladesh
 08 Jan 17, 12:06 AM
 342           
 0
 08 Jan 17, 12:06 AM

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ৩১ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার ।।

পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ৩১ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় সাগর ও নদী মোহনায় মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকার ৭৪টি ঘন ফাঁসের অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করেছে। আজ শনিবার রাতে উদ্ধারকৃত ওই জাল পৌর শহরের হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয় ।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাউয়াচর, গঙ্গামতি, আগুনমুখা, আন্দারমানিক নদীসহ বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে গত ২৪ ঘন্টা আভিযান চালানো হয়। এসময় ৭৪ টি ঘন ফাঁসের অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩১ লক্ষ টাকা। তবে অভিযান টের পেয়ে অসাধু জেলেরা সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন