News71.com
 Bangladesh
 08 Jan 17, 12:18 AM
 340           
 0
 08 Jan 17, 12:18 AM

রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি হরতাল

রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি হরতাল

 

নিউজ ডেস্ক : শুরু থেকেই রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন করে আসা অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ এর বিপক্ষে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিল না হলে ২৬ জানুয়ারি ঢাকায় আধাবেলা হরতাল পালিত হবে । 'গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর শাহবাগে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’ আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী, ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে। মাননীয় প্রধানমন্ত্রী এক হাতে পরিবেশ পদক, অন্য হাতে মৃত্যু পরোয়ানা ধারণ করছেন।” ২৫ জানুয়ারির মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল করা না হলে হরতালের ডাক দিয়ে সমাবেশ থেকে জানানো হয়, ২৬ জানুয়ারি ঢাকা মহানগরীতে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করা হবে।

এই কর্মসূচিতে নগরবাসীর সমর্থন চেয়ে দেশের স্বার্থে, সবার স্বার্থে ঢাকার প্রত্যেককে এ কয়েক ঘণ্টা ব্যক্তিগত গাড়ি, কাজ বন্ধ রেখে সুন্দরবনবিনাশী সব তৎপরতার বিরুদ্ধে সবার অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।সমাবেশে অন্যদের মধ্যে মানবাধিকারকর্মী খুশি কবির, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন