News71.com
 Bangladesh
 08 Jan 17, 01:37 PM
 308           
 0
 08 Jan 17, 01:37 PM

জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে বিনিয়োগ করবেন, সে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে তারপর বিনিয়োগ করুন, হুজুগে মেতে বিনিয়োগ করবেন না । আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন’ ও বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি হুজুগে মাতে। হুজুগে মেতে সব শেষ করে, তারপর হায় হায় করে । তিনি বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, যেখানে বিনিয়োগ করবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে জানুন, ভালোভাবে খোঁজখবর নিন। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও আর্থিক বিবরণী জেনে নিন। কিছু না জেনে বিনিয়োগ করে সব হারাবেন, তারপর সব দোষ অর্থমন্ত্রী আর সরকারের, এটা যেন না হয়। ঝুঁকিটা বিনিয়োগকারীদের নিতে হবে। জেনে-বুঝে সঠিক জায়গায় সঠিক বিনিয়োগ করবেন ।

বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় পুঁজিবাজারে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে নির্বাচনের পর আমরা যখন সরকার গঠন করি, তখন ব্যবসায়ীদের মধ্যে ওয়ান-ইলেভেনের আতঙ্ক এবং বিএনপি সরকারের লুটপাটের প্রভাব রয়ে যায়, দেশের মধ্যে এই অবস্থার পাশাপাশি তখন ছিল বৈশ্বিক মন্দাও। আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতিকে স্থিতিশীল ও গতিশীল করেছি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন