
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল ৯ই জানুয়ারি সোমবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নিবে ।
বঙ্গভবনে প্রেরিত ১১ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ।