News71.com
 Bangladesh
 08 Jan 17, 01:40 PM
 310           
 0
 08 Jan 17, 01:40 PM

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামিকাল গোপালগন্জ উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামিকাল গোপালগন্জ উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। আগামীকাল সোমবার বিকাল ৩টায় শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করা হবে। যা আগামী ১১ই জানুয়ারি পর্যন্ত চলবে । সর্বস্তরের জনসাধারণকে উন্নয়নের মূল স্রোতে অন্তর্ভুক্তকরণ, এমডিজি অর্জনে সরকারের সাফল্য অবহিতকরণ ও এসডিজি বাস্তবায়ন উদ্বুদ্ধকরণে জেলা প্রশাসন এ উন্নয়ন মেলার আয়োজন করেছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান উপস্থিত থাকবেন। এছাড়া মেলার প্রধান সমন্বয়ক হিসেবে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. জাফর আহমেদ খান উপস্থিত থাকবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন