News71.com
 Bangladesh
 09 Jan 17, 01:41 PM
 300           
 0
 09 Jan 17, 01:41 PM

২০১৪ সালে বিএনপি ভুল করলেও এবার ঠিকই নির্বাচনে অংশ নেবে ।। বাণিজ্যমন্ত্রী

২০১৪ সালে বিএনপি ভুল করলেও এবার ঠিকই নির্বাচনে অংশ নেবে ।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছিল। এবার তারা সে ভুল করবে না। সে ভুল থেকে বেড়িয়ে এসে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অংশগ্রহন করবে। আজ রবিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, বঙ্গবন্ধু এ সোনার বাংলার স্বপ্নই দেখেছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির সোনার বাংলা। দেশে আজ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বর্তমান রিজার্ভ রেমিটেন্স ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেশের খাদ্যে ঘাটতি মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জীবনের ১৪টি বছর পাকিস্তানের কারাগারে বন্দি ছিল। কারাগারের ভিতরও তিনি বাংলার মানুষের কথা ভেবেছেন। তিনি কারারক্ষিদের বলেছিলেন, আমি মরে গেলেও লাশ যেন আমার বাংলার মাটিতে কবর দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রী বিদ্যালয়ের উঠানে ৪তলা একাডেমিক ভবনের ১তলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংস্কৃতিক মন্ত্রনালয়ের উপ-সচিব আশিষ কুমার সরকার ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন, সংরক্ষিত সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন