News71.com
 Bangladesh
 09 Jan 17, 07:46 PM
 257           
 0
 09 Jan 17, 07:46 PM

সমাবেশের অনুমতি দেয়া না দেয়া আওয়ামিলীগের বিষয় নয় ডিএমপির বিষয় ।। ওবায়দুল কাদের

সমাবেশের অনুমতি দেয়া না দেয়া আওয়ামিলীগের বিষয় নয় ডিএমপির বিষয় ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ ঘিরে ডিএমপি হয়তো কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করেছিল, তাই তাদের সমাবেশের অনুমতি দেয়নি। আজ সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন ।

‘সমাবেশ নিয়ে সরকার দ্বৈতনীতি করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের অনুমতি দেয়া না দেয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিষয়। এখানে তো আওয়ামী লীগের কিছু করার নেই। ডিএমপি নৈরাজ্যের আভাস ইঙ্গিত পেয়েছেন কিনা? আমারতো মনে হয় সে রকম কোন বিষয় থেকে তারা অনুমতি দেন নি ।

তিনি বলেন, অতীতে দেখা গেছে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে সহিংসতা করেছিল এখানেও সেরকম কিছু ছিল কিনা সেটা ডিএমপি জানেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা সমাবেশের অনুমতি দেয়ার কেউ না। আগামীকালের জনসভা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সম্মেলনের পরেই এটাই আমাদের প্রথম জনসভা, আর তাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে নীতি নির্ধারণিপূর্ণ বক্তব্য রাখবেন ।

একদিকে আমাদের উন্নয়নের মহাসড়কে অভিযাত্রা, আরেকদিকে এগিয়ে যাওয়ার পথে কিছু বাধা আছে, যেটা আসতে পারে সামপ্রদায়িক উগ্রবাদ থেকে। এ শক্তিকে প্রতিহত ও পরাজিত করার আহ্বানও তিনি আগামীকালের বক্তব্যে করতে পারেন বলে আমি আশা করি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন