News71.com
 Bangladesh
 09 Jan 17, 07:48 PM
 250           
 0
 09 Jan 17, 07:48 PM

বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল ।। প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পর এখন স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও কাজ করছি। দেশ থেকে হত্যা-ক্যু'র রাজনীতি বিদায় নিয়েছে। আজ বিকালে সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন ।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ৬৪ জেলা এবং ৪৯০ টি উপজেলায় উন্নয়ন মেলা করছি। বিভিন্ন দেশে আমাদের যেসব দূতাবাসগুলো রয়েছে, তারাও সুবিধা মতো সময়ে এই মেলার আয়োজন করছে, যেন বিদেশিরাও জানতে পারে আমরা উন্নয়নের জন্য কী কী কাজ করছি ।

মেলায় আমরা সরকারি সেবাসমূহের তথ্যচিত্র পদর্শন করছি। তিনি আরো বলেন, আমরা প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, জনগণ সেখান থেকে সেবা পাচ্ছে। প্রযুক্তিগত উন্নয়ন করেছি বলেই আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উন্নয়ন মেলার উদ্বোধন করছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন