News71.com
 Bangladesh
 09 Jan 17, 08:59 PM
 310           
 0
 09 Jan 17, 08:59 PM

নাসিরনগর হামলার ঘটনায় আটক আ.লীগ নেতা সুরুজ কারাগারে

নাসিরনগর হামলার ঘটনায় আটক আ.লীগ নেতা সুরুজ কারাগারে

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সুরুজ আলীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন এ আদেশ দেন। নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের এ নেতাকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নাসিরনগর হামলার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত থাকার প্রমাণ মিলেছে।

আদালত পুলিশের পরিদর্শক মো.মাহবুবুর রহমান বলেন, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। "বিকালেও আদালতে নথি না আসায় রিমান্ড শুনানি হয়নি, তবে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।” একই আদালতে মঙ্গলবার রিমান্ড আবেদনের উপর শুনানি হবে বলে জানান তিনি।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ ছবি পোস্ট করার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ হামলায় জড়িত অভিযোগে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আতিকুর রহমান আঁখিসহ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হামলার ‘হোতা’ আঁখি বর্তমানে পুলিশ রিমান্ডে আছেন।

হিন্দু পল্লীতে হামলার ঘটনায় স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন