News71.com
 Bangladesh
 09 Jan 17, 09:36 PM
 360           
 0
 09 Jan 17, 09:36 PM

ইসলামী ব্যাংকের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন ঝানু বযাংকার আবদুল হামিদ

ইসলামী ব্যাংকের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন ঝানু বযাংকার আবদুল হামিদ

নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ মিঞা। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের সভায় মনোনয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ অনুমোদন করেন।
এর আগে আবদুল হামিদ মিঞা ইউনিয়ন ব্যাংক, রূপালী ব্যাংক ও শিল্প ব্যাংকে (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টি বোর্ড, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন