News71.com
 Bangladesh
 09 Jan 17, 10:03 PM
 338           
 0
 09 Jan 17, 10:03 PM

ভোগান্তি এডাতে আগেভাগে জেনেনিন আমাগীকালের রাজধানীর ট্রাফিক ব্যাবস্থা।।

ভোগান্তি এডাতে আগেভাগে জেনেনিন আমাগীকালের রাজধানীর ট্রাফিক ব্যাবস্থা।।

 

নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাল মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কাল বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত সাধারণ যাত্রীবাহী বাস/গাড়ির রুট হবে নিম্নরূপ:

১ (ক). বিজয় সরণির উত্তরের/পশ্চিমের সব যাত্রীবাহী বাস লাভ রোড হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল চার্চ হয়ে রাজমণি ক্রসিং দিয়ে ফকিরাপুল/ইউবিএল হয়ে চলে যাবে।

১ (খ). গুলিস্তান বা মতিঝিল থেকে আসা বিজয় সরণি অভিমুখী গাড়ি নাইটিঙ্গেল দিয়ে রাজমণি ক্রসিং হয়ে কাকরাইল চার্চ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে লাভ-রোড দিয়ে বিজয় সরণির দিকে চলে যাবে।

২ (ক). গাবতলী থেকে আসা গাড়ি মিরপুর রোড দিয়ে সায়েন্স ল্যাব হয়ে নিউমার্কেট দিয়ে আজিমপুর হয়ে বকশীবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বঙ্গবাজার দিয়ে গুলিস্তান/মতিঝিল/সদরঘাট চলে যাবে।

২ (খ). গুলিস্তান/মতিঝিল/সদরঘাট থেকে গাবতলী অভিমুখী গাড়ি বঙ্গবাজার দিয়ে চানখাঁরপুল হয়ে বকশীবাজার দিয়ে আজিমপুর হয়ে নিউমার্কেট দিয়ে সায়েন্স ল্যাব হয়ে মিরপুর রোড হয়ে গাবতলী চলে যাবে।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত যেসব রাস্তা বন্ধ থাকবে :

১। শাহবাগ ক্রসিং হতে মৎস্য ভবন ক্রসিং এবং মৎস্য ভবন ক্রসিং থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত।
২। টিএসসি হতে দোয়েল চত্বর ক্রসিং এবং দোয়েল চত্বর ক্রসিং থেকে টিএসসি পর্যন্ত।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আগত ব্যক্তিদের প্রতি ডিএমপির অনুরোধ :
১. কাকরাইল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কদমফুল ক্রসিং ও শাহবাগ ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন গেট এবং আইইবি গেট দিয়ে প্রবেশ করা যাবে না।
২. (ক) সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিকে ছবির হাট গেট, টিএসসি গেট, কালীমন্দির গেট এবং তিন নেতার মাজার গেট দিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে।
২. (খ) প্রবেশ গেটে স্থাপিত আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ করতে হবে।
৩. লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র, ব্যাগ, ছাতা, লাঠি, লাইটার, ম্যাচ বা কোনো দাহ্য বস্তু নিয়ে সমাবেশে আসা যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশকে সহযোগিতা করতে হবে।
৫. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে পুলিশকে অবহিত করতে হবে।

.
.
নেতা-কর্মীদের সভাস্থলে যোগদানের লক্ষ্যে গাড়ির রুট :

১. বিজয় সরণি থেকে সমাবেশে আগত গাড়িগুলো লাভ রোড দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল চার্চ হয়ে বাঁয়ে মোড় নিয়ে রাজমণি হয়ে নাইটিঙ্গেল ডানে মোড় নিয়ে ইউবিএল (পল্টন) দিয়ে জিরোপয়েন্ট দিয়ে যাবে।

২. মিরপুর রোড হয়ে আগত গাড়িগুলো রাসেল স্কয়ার হয়ে সায়েন্স ল্যাব দিয়ে নিউমার্কেট ক্রসিং বামে মোড় নিয়ে নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে সভাস্থলে যাবে। (রেজিস্ট্রার ভবনের সামনে অথবা ফুলার রোডের একপাশে গাড়ি পার্কিং)।

৩। মতিঝিল/সায়েদাবাদ/সদরঘাট থেকে সমাবেশে আগত গাড়িগুলো হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্বর হয়ে সভাস্থলে যাবে। (জিমনেশিয়াম মাঠ/পাশের রোডে সুবিধাজনক স্থানে গাড়ি পার্কিং)

ঢাকা শহরের জনদূর্ভোগ ও যাত্রী ভোগান্তি এডাতে ডিএমপির পরামর্শ মত সডক গুলো ব্যবহার করলে রাজধানীবাসী যানযটে নাকাল হওয়ার হাত থেকে অনেকটাই মুক্ত থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন