News71.com
 Bangladesh
 09 Jan 17, 11:20 PM
 327           
 0
 09 Jan 17, 11:20 PM

গাইবান্ধা এমপি লিটন হত্যায় আটক জামায়াত নেতা ৬ দিনের পুলিশ রিমান্ডে ।।

গাইবান্ধা এমপি লিটন হত্যায় আটক জামায়াত নেতা ৬ দিনের পুলিশ রিমান্ডে ।।

নিউজ ডেস্কঃ দুর্বৃত্তদের গুলিতে নিহত এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াত নেতা সাইফুল ইসলামের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। এর আগে গত রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ।

ফলে গত দুদিনে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৮ জনকে রিমান্ডে নিয়েছে। এদের মধ্যে একজন সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ। অন্য ৬জন জামায়াত নেতা-কর্মী। গাইবান্ধা আদালত পুলিশের পরিদর্শক রওশন মোস্তফা জানান, গত রবিবার গ্রেফতারকৃত জামায়াত আমীর সাইফুলকে আজ সোমবার বিকেল ৪টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি হাজির করে পুলিশ। পুলিশ আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মইনুল হাসান ইউসুফ ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন