News71.com
 Bangladesh
 09 Jan 17, 11:22 PM
 305           
 0
 09 Jan 17, 11:22 PM

বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে ।। ডেপুটি স্পিকার

বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে ।। ডেপুটি স্পিকার

 

নিউজ ডেস্কঃ বিদেশে যাতে অভিবাসীরা কোন প্রকার ভোগান্তি ও প্রতারণার শিকার না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেছেন, অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো গেলে তারা সেখানে আরো ভালো কাজ করতে পারবে ।

আজ সোমবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বাংলাদেশের অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের বেসরকারী সামাজিক সংগঠন ওয়ারবী ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অভিবাসী, অভিবাসীদের অধিকার এবং উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান ।

এ সময় অভিবাসীদের স্বার্থ ও অধিকার বিষয়ক একটি সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের কল্যাণে একটি যুগোপযোগী আইনও করা হয়েছে। বিদেশ গমনের ক্ষেত্রে অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকার মানুষদের অগ্রাধিকার দিলে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন হবে ।

এ ছাড়াও ডেপুটি স্পিকার অনুমোদিত রিক্রুটিং এজেন্ট বা বোয়েসেলের মাধ্যমে এবং ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র বা জেলা জনশক্তি অফিসে অনলাইনে নিবন্ধন করে বিদেশ গমনের আহ্বান জানান। সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরামের চেয়ারম্যান নাজমুল আহসান, যুগ্ম সচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, ব্রিটিশ কাউন্সিলের টিম লিডার মিস ক্যাথেরিন চেচিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন