News71.com
 Bangladesh
 09 Jan 17, 11:27 PM
 333           
 0
 09 Jan 17, 11:27 PM

নেত্রকোনার পূর্বধলা থেকে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৩ ।।

নেত্রকোনার পূর্বধলা থেকে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৩ ।।

 

নিউজ ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলা থেকে আজ সোমবার বিকেলে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলেখুরশেদ আলম (২৭), একই ইউনিয়নের জালশুকা-কাটুরভিটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৫) ও নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মৌগাতী গ্রামের মৃত ভিকারী রবিদাসের ছেলে সন্তোষ রবিদাস (৩২) ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আজ সোমবার বিকেলে উপজেলার শ্যাগঞ্জ-সিদলা সড়কের জালশুকা-কাটুরভিটা নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কয়েকটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন