News71.com
 Bangladesh
 10 Jan 17, 04:24 PM
 252           
 0
 10 Jan 17, 04:24 PM

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় ২ রিকশা আরোহী নিহত

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় ২ রিকশা আরোহী নিহত

নিউজ ডেস্ক : পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই রিকশা আরোহীর মৃত‌্যু হয়েছে। গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা জানান, সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দিলে দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন এবং চালক আলতাফ হোসেন গুরুতর আহত হন।

তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন। বাদল ধোলাইখালের একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক, থাকতেন ঢাকার শাহজাহানপুরে। আর সানোয়ার ছিলেন বাদলের দোকানের কর্মচারী; তার বাসা ওয়ারী এলাকায়।

আহত রিকশাচালক আলতাফকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই সোহেল জানান। তিনি বলেন, ট্রাক ও চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন