
নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুটি পাহাড়ে অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাবব-৭। এই অস্ত্রগুলো মধ্যে কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ৫টি অস্ত্র রয়েছে বলে নিশ্চিত করেছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮ জনকে।
র্যা ব সুত্রে জানা যায় , গত বছরের ১৩ মে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে হামলা ও অস্ত্র লুটের ঘটনার মূল অভিযুক্ত খাইরুল আমিন ও মাস্টার আবুল কালামকে, কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে সোমবার গভীর রাতে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে রাত থেকে ঘুমধুম সীমান্তের তুমরু পাহাড়ে অভিযান চালায় র্যা ব।
এ সময় ৩টি অস্ত্র এবং ৬টি ম্যাগজিন উদ্ধার করে র্যােব। পরে পার্শ্ববর্তী আরেকটি পাহাড়ে অভিযান চালিয়ে আরো ৫টি রাইফেল এবং ১শ' ৮৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি'র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান। যা ব'৭র এই অভিযান আরো দু'দিন চলবে বলে জানা যায়।