News71.com
 Bangladesh
 10 Jan 17, 08:03 PM
 304           
 0
 10 Jan 17, 08:03 PM

আমি দিয়েছি বিদ্যুৎ আর বিএনপি নেত্রী দিয়েছেন খাম্বা ।। প্রধানমন্ত্রী

আমি দিয়েছি বিদ্যুৎ আর বিএনপি নেত্রী দিয়েছেন খাম্বা ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার (খালেদা) আমলে বিদ্যুতে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা দিয়েছিলেন খালেদা জিয়া। আর আমরা সে খাম্বায় বিদ্যুৎ সংযোগ দিয়েছি ।

আজ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। প্রধামন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে খালেদা জিয়ার সরকার হাজার হাজার কোটি টাকা লুট করেছে ।

শুধু খাম্বার সংযোগ দিয়ে তারেক রহমান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।সরকার বর্তমানে প্রায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সরকারের শেষ বেলায় মাত্র ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিদ্যুতের কোনো বিকল্প নেই। সরকার জনগণের দোরগড়ায় বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন