
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বার বার বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছিলেন। অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। আজকের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা সেই অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন ।
২০২১ সালের রূপকল্প ঘোষণা করে তা বাস্তবায়নের কাজ করছেন। দেশ আজ বিশ্বের বিস্ময়। খালেদা জিয়া বার বার বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। সেদিন বেশি দূরে নয় যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলের নেতারা উপস্থিত রয়েছেন ।