News71.com
 Bangladesh
 10 Jan 17, 08:20 PM
 292           
 0
 10 Jan 17, 08:20 PM

দুই সন্তানকে হত্যার পর নারীর আত্মহত্যা!

দুই সন্তানকে হত্যার পর নারীর আত্মহত্যা!

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় দুই সন্তানকে গলা কেটে হত্যা করার পর এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

ওই নারীর নাম আনিকা (৩০)। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে শামীমার বয়স পাঁচ বছর। ছেলে আবদুল্লাহর বয়স তিন বছর। তাঁরা ২৯/১ ছোট দিয়াবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি জানান, আজ দুপুরের দিকে দুই সন্তানকে গলা কেটে হত্যার পর ওই নারী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে এখনো এ ঘটনার কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন