
আন্তর্জাতিক ডেস্ক : জাতীয়তাবাদী দল স্পেন শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১৮ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।গত রবিবার মাদ্রিদে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান স্বাক্ষরিত কমিটি দুটির অনুলিপি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খোরশেদ আলম মজুমদার। তিনি আগামী ৯০ দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে স্পেন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোজাম্মেল হোসেন মনু, মিজানুর রহমান বিপ্লব, সুহেল ভুঁইয়া, কাজী কাসেম, আবুল সালেহ খায়ের, সৈয়দ মাছুদুর রহমান নাছিম, আনোয়ারুল আজিম, নির্বাচন কমিশনার নাজমুল ইসলাম নাজু প্রমুখ।সংবাদ সম্মেলন শেষে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে এক প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা বর্তমান সরকারকে অবৈধ-অগণতান্ত্রিক বলে উল্লেখ করেন।