
নিউজ ডেস্ক : সুন্দরবনের শ্যালা নদীতে ১২'শ ৩৫ টন কয়লা নিয়ে এম ভি 'সী হর্স-১' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শনিবার সন্ধ্যায় তাম্বুলবুনিয়া এলাকায় এ জাহাজ ডুবির ঘটনাটি ঘটেছে ।সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও সাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে কয়লাবাহী এম ভি 'সী হর্স-১' নামের একটি লাইটার জাহাজ সুন্দরবনের মধ্যদিয়ে খুলনার উদ্দেশ্য রওনা হয়।
পথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলামূলা এলাকার শ্যালা নদীতে একটি ডুবন্ত জাহাজের মাস্তুলের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১২ জন নাবিক সাঁতরে তীরে উঠে আসে।
এদিকে একের পর এক সুন্দরবনে কয়লাবাহী ও তেলবাহী কার্গো ডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তারা সুন্দরবনের মধ্যদিয়ে নৌযান চলাচল বন্ধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।