News71.com
 Bangladesh
 11 Jan 17, 08:28 PM
 283           
 0
 11 Jan 17, 08:28 PM

ফাঁদ পেতে বিভিন্ন দফতরের দুর্নীতিবাজদের ধরা হবে ।। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

ফাঁদ পেতে বিভিন্ন দফতরের দুর্নীতিবাজদের ধরা হবে ।। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

 

নিউজ ডেস্কঃ চলতি সালে ঘুষখোরদের কঠিন পরিণতি ভোগ করতে হবে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ফাঁদ পেতে বিভিন্ন দফতরের দুর্নীতিবাজদের ধরা হবে। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দুদকের ২০১৬ সালের কার্যক্রম তুলে ধরা হয় ।

দুর্নীতিবাজদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ঘুষ গ্রহণ বন্ধ করুন, নইলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন। তিনি জানান, ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরার ঘটনায় ২০১৬ সালে ১৩টি মামলা হয়েছে। চলতি বছরে ফাঁদ পাতার বিষয়টি আরও বেগবান করা হবে। দুর্নীতিপ্রবণ দফতরগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে ।

ইকবাল মাহমুদ জানান, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দুদকে বেশি অভিযোগ আসে। কিন্তু অধিকাংশ অভিযোগ দুদকের তফসিলবহির্ভূত হওয়ায় তা অনুসন্ধানের জন্য গৃহীত হয়নি।তিনি বলেন, ২০১৬ সালে ৩৩৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৫২৮টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদক ২০১৬ সালে ১২ হাজার ৫৬৮টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে অনুসন্ধানের জন্য ১ হাজার ৫৪৩টি অভিযোগ গৃহীত হয়। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতরে ৫৪৩টি অভিযোগ পাঠানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন