
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে ।
২০১৪ সালের ১২ই জানুয়ারি টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তার আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করে দলটি ।