News71.com
 Bangladesh
 11 Jan 17, 11:20 PM
 274           
 0
 11 Jan 17, 11:20 PM

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার ৭ ।।

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার ৭ ।।

নিউজ ডেস্কঃ গোপন বৈঠক করার সময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামায়াত নেতা সাইদুর রহমানসহ জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার হাউসনগর গ্রামের জামায়াত কর্মী রেজ্জাকের বাড়ি থেকে তাদের আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ ।

আটককৃতদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাবেক মেম্বর আশরাফুল অন্যতম। সহকারি পুলিশ সুপার (গোমস্তাপুর) সার্কেল এসএম মাইনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন