News71.com
 Bangladesh
 12 Jan 17, 02:26 PM
 266           
 0
 12 Jan 17, 02:26 PM

পলাশবাড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

পলাশবাড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় নৈশ্য কোচে থাকা একটি শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ওই কোচের আরও পাঁচ যাত্রী। আজ সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দিপ্তি (০২) গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দোলন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী প্রভাতী নামে একটি নৈশ্য কোচ পলাশবাড়ীর জুনদহ এলাকায় পৌঁছ‍ালে বগুড়াগামী একটি ট্রাক কোচটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কোচে থাকা একটি শিশু নিহত ও আহত হন পাঁচজন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া খাদে পড়া ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন