News71.com
 Bangladesh
 12 Jan 17, 06:14 PM
 309           
 0
 12 Jan 17, 06:14 PM

সরকারের কাছে জনগনের জনগনের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি : ওবায়দুল

সরকারের কাছে জনগনের জনগনের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি : ওবায়দুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের তিন বছরে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের তিন বছর পূর্তির দিন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শীতবস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ওবায়দুল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। গত ২৬ বছরে যা হয়নি, গত তিন বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য। তবে আমরা তো মানুষ, ফেরেশতা নই; ব্যর্থতা তো থাকবেই।’

ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল বলেন, সারা দেশের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। 'টাকা নয়, শীতবস্ত্র দিয়ে এসব দরিদ্র মানুষকে সহায়তা করা হোক’, বলেন ওবায়দুল।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দিলে অনুমতি ছাড়াই সমাবেশ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তাঁর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তিন বছরে যারা আন্দোলনে থাকতে পারেনি, তাদের মুখে এসব কথা রূপকথার রাজ্যের রঙিন খোয়াবের মতো। এসব দেখে লাভ নেই।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন