News71.com
 Bangladesh
 12 Jan 17, 07:08 PM
 436           
 0
 12 Jan 17, 07:08 PM

মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে মার্কিন দূতাবাস ১৫ জানুয়ারি বন্ধ থাকবে ।।

মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে মার্কিন দূতাবাস ১৫ জানুয়ারি বন্ধ থাকবে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে ১৫ই জানুয়ারি, আগামী রবিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসসমূহ বন্ধ থাকবে। অফিসসমূহের মধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. বাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন আমেরিকার একটি জাতীয় ছুটির দিন ।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য আগ্রহীগণ ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারবেন বলেও আজ বৃহস্পতিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন