
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ১ম সেমিস্টারের ক্লাস ১৫ই জানুয়ারি আগামী রবিবার থেকে শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ই নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি’র ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের ২ হাজার ৭৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হয় ।