News71.com
 Bangladesh
 13 Jan 17, 10:36 AM
 247           
 0
 13 Jan 17, 10:36 AM

দূর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক বরখাস্ত

দূর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক বরখাস্ত

নিউজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শামীম ইকবালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। কমিশনের বিধিমালার ২০০৮-এর ৩৯ (ক), খ, ঙ ধারা অনুযায়ী অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে শামীম ইকবালকে আজ বিকেলে খুলনা কার্যালয় থেকে দুদকের প্রধান কার্যালয়ে বদলি করে নিয়ে এসে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন