
নিউজ ডেস্কঃ সাবেক আনসার অ্যাডজুডেন্ট, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আরা বেগম রুনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করেন বঙ্গবন্ধুকন্যা ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান ফেরদৌস আরা বেগম রেনু। উল্লেখ্য, তিনি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ও সাবেক মন্ত্রী রাশেদ মোশাররফের বোন ।