News71.com
 Bangladesh
 21 Mar 16, 09:57 AM
 659           
 0
 21 Mar 16, 09:57 AM

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে কাল সুন্দরবন পরিদর্শনে আসছে ইউনেসকোর দল ।।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে কাল সুন্দরবন পরিদর্শনে আসছে ইউনেসকোর দল ।।

নিউজ ডেস্ক : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে ইউনেসকোর উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসছে। তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রিঅ্যাকটিভ মনিটরিং মিশন নামের এই প্রতিনিধিদলটি থাকবে ২৮ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সফররত এই মিশন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়ন বিধিমালা, ২০১৫ অনুযায়ী কাজ করে। ঐতিহ্য রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সরকারকে পরামর্শ ও সুপারিশও দেয় এই মিশন। কিন্তু সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হলে বিশ্ব ঐতিহ্যের নামের তালিকা থেকে বাদ যায়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সুন্দরবন রক্ষায় যেসব উদ্যোগ নিয়েছি, তা ইতিমধ্যে ইউনেসকোকে জানিয়েছি। তারা সরেজমিনে দেখতে চাইছে, তাই আমরা প্রস্তুতি ও আয়োজন শেষ করে তাদের আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তারা সুন্দরবন রক্ষায় আমাদের পদক্ষেপ দেখে সন্তুষ্ট হবে।’

গত বছরের মার্চে ইউনেসকোর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র, বনের ভেতর নৌপথ, আশপাশে শিল্পকারখানা ও শ্যালা নদীতে তেল ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ জানানো হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধিদলটি তিন দিন সুন্দরবনে অবস্থান করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন