News71.com
 Bangladesh
 13 Jan 17, 01:19 PM
 235           
 0
 13 Jan 17, 01:19 PM

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ১৯ ।।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ১৯ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় ২ জামায়াতকর্মীসহ মোট ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। গ্রেফতারদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া কলারোয়া থানা পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন