
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভাব হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে ঠাণ্ডা বাতাস থাকায় সেখানকার জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে ।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহসীন জানান, শীতের তীব্রতায় হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগ নিয়ে শিশুসহ বয়স্ক রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে ১২জনই শিশু। তারা শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও ডায়রিয়ার রোগী ।