News71.com
 Bangladesh
 21 Mar 16, 10:02 AM
 696           
 0
 21 Mar 16, 10:02 AM

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ।।

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার ।।

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর ৩নম্বর মাছঘাট এলাকা থেকে আলমগীর হোসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। গত রোববার রাতে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আলমগীর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবু তাহের খান সংবাদ মাধ্যমকে জানান, সন্ধ্যায় আলমগীর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। পরে আর উপরে উঠতে পারেনি। এর কিছুক্ষণ পরে তার মৃতদেহ ভেসে উঠে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারাণয়গঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই এসআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন