News71.com
 Bangladesh
 13 Jan 17, 08:18 PM
 242           
 0
 13 Jan 17, 08:18 PM

দিনাজপুরে শীতার্ত দুঃস্থদের মাঝে পুলিশ বাহিনীর কম্বল বিতরণ ।।

দিনাজপুরে শীতার্ত দুঃস্থদের মাঝে পুলিশ বাহিনীর কম্বল বিতরণ ।।

নিউজ ডেস্কঃ পেশাদারী কর্মকাণ্ডের পাশাপাশি হিমালয় ছোয়া উত্তরের জেলা দিনাজপুরের দুঃস্থ এবং হত দরিদ্রসহ ছিন্নমূল মানুষকে সহায়তা হিসেবে ৯০০ কম্বল তুলে দিয়েছে জেলার পুলিশ প্রশাসন। আজ শুক্রবার সকালে পুলিশ লাইন মাঠে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার হামিদুল আলম ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের দিনাজপুরের সভানেত্রী মিসেস শাহজাদি আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজেমউদ্দিন ফুলবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার আবু হায়দার মোহাম্মদ ফয়জুর রহমান এবং বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা ।

উল্লেখয জেলা পুলিশের সদস্যদের বেতনের কিছু অংশ এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সহায়তায় বাংলাদেশের উত্তরান্চলের শীত কবলিত দিনাজপুর জেলার ১৩টি থানার ১০২টি ইউনিয়ন, পৌর এলাকা এবং কমিউনিটি পুলিশিংসহ সুবিধা বঞ্চিত হিজড়া (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের মাঝে কম্বল তুলে দেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন