News71.com
 Bangladesh
 13 Jan 17, 08:20 PM
 264           
 0
 13 Jan 17, 08:20 PM

জায়গা জমির বিরোধে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা

জায়গা জমির বিরোধে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা

 

নিউজ ডেস্কঃ জমি নিয়ে বিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটি উপজেলায় অবসরপ্রাপ্ত এক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য সাইদুর রহমান ওই গ্রামেরই বাসিন্দা। তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, সাইদুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের ছেলেদের ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে চাচাতো ভাইয়ের ছেলেরা লোকজন নিয়ে মাটি কাটতে যায়। এতে বাধা দিলে পিটিয়ে গুরুতর আহত করা হয় সাইদুর রহমানকে।

স্বজনরা সাইদুরকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন