News71.com
 Bangladesh
 13 Jan 17, 09:27 PM
 283           
 0
 13 Jan 17, 09:27 PM

দেশের সবাইকে নিজের পরিবারের মনে করেন প্রধানমন্ত্রী : শিল্পমন্ত্রী

দেশের সবাইকে নিজের পরিবারের মনে করেন প্রধানমন্ত্রী : শিল্পমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সারা দেশের নাগরিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পরিবারভুক্ত মনে করেন। আজ শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আর তাই বংশানুক্রমে পরিবারভিত্তিক মানুষ যাতে কারো মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিদ্দিকুর রহমান। পরে শিল্পমন্ত্রী উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের গোচরা থেকে বাকরকাঠি পর্যন্ত এলজিইডির সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন। এ ছাড়া বিকেলে মন্ত্রী সিদ্ধকাঠি ইউনিয়ন ও সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন