News71.com
 Bangladesh
 13 Jan 17, 10:49 PM
 267           
 0
 13 Jan 17, 10:49 PM

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লড়তে হবে ।। ছাত্রলীগ সভাপতি সোহাগ

জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লড়তে হবে ।। ছাত্রলীগ সভাপতি সোহাগ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের জনক হলো মাদক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এসব সামাজিক ঘাতকের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। নিজ পরিবার ও সমাজকে নিরাপদ রাখতে হলে এখনই প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন । আজ শুক্রবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলায় ‘জঙ্গি, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতা’ বিরোধী সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে ।

ছাত্রলীগ সভাপতি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক- এই ৩টি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে প্রধান অন্তরায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ ও ২০৪১ সালের যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে এই ৩ ঘাতকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। এজন্য তৃণমুল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি ।

সাকিবুর রহমান শরীফ কনকের সভাপতিত্বে কর্মশালালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুত্র রাসেল আহমেদ তুহিন, ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল বাসেত গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম শাহেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক এবি এম হাবিবুল্লাহ বিপ্লব, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলি সাদিক প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন