
নিউজ ডেস্কঃ মিয়ানমারে সাজা চলাকালে ৬ বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তাঁদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আজ শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসব তথ্য জানায় ।
সূত্রে জানা গেছে, গত বছরের ৯ই নভেম্বর টেকনাফের কাছে মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ৬ বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মিয়ানমারে সাজা ভোগ করছিলেন তাঁরা। দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করায় তাঁদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আরো জানা গেছে, মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাঁদের ফেরত পাঠানো হবে ।