News71.com
 Bangladesh
 14 Jan 17, 10:43 AM
 311           
 0
 14 Jan 17, 10:43 AM

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ৪, আহত ২৫ ।।

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ৪, আহত ২৫ ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে ৪জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের নিকট আজ শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। আহত হয় ২৫ জন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন