
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় 'মূল পরিকল্পনাকারী' রাজীব ওরফে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।