News71.com
 Bangladesh
 14 Jan 17, 11:35 AM
 298           
 0
 14 Jan 17, 11:35 AM

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ৬টি আড়ৎ, ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ৬টি আড়ৎ, ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

অজয় কুন্ডু, মাদারীপুর: মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কাঁচামালের ৬টি আড়ৎ। এতে দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী। শুক্রবার রাত আড়াইটার দিকে শহরের পুরানবাজারের কাঁচাবাজারের পাইকারী আড়তে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আনোয়ার সরদারের কাঁচামালের আড়ৎ থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের আড়তেও ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই আনোয়ার সরদার, মামুন খান, বোরহান সরদার, নুর মোহাম্মদ, সালাম সরদার ও ইউনুস চৌকিদারের আড়ৎ পুড়ে যায়। আগুনে দোকানে থাকা কাঁচামাল, নগদ টাকা, হিসাবে খাতা পুড়ে যায়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন