News71.com
 Bangladesh
 14 Jan 17, 11:41 AM
 356           
 0
 14 Jan 17, 11:41 AM

খুলনায় বাসায় ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে আহত

খুলনায় বাসায় ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে আহত

নিউজ ডেস্কঃ খুলনা মেট্রোপলিটন শহরের খালিশপুর থানাধীন পোর্ট স্কুলের সামনের  একটি বাসায় ডাকাতি হয়েছে। ওই বাসার দ্বিতীয় তলায় ডাকাতের কোপে আহত হয়েছেন শামীম রহমান (৩৮) নামের গৃহকর্তা। আজ শনিবার ভোররাত ৪টার দিকে খালিশপুরের পুরাতন যশোর সড়কে নৌবাহিনীর কমোডর শাহীন রহমানের বাসায় এই ঘটনা ঘটে। আহত শামীমকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁর মাথার দুটি স্থানে চারটি সেলাই করতে হয়েছে।

ওই বাসার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রিল কেটে পাঁচ-ছয়জনের ডাকাতদল বাসাটিতে প্রবেশ করে। তারা প্রথমে বাসার নিচতলায় অবস্থানরত রুহুল আমিনকে আটকে ঘরের মূল্যবান সামগ্রী লুটপাট করে। পরে রুহুলকে জিম্মি করে নিয়ে দ্বিতীয় তলায় শামীমের ঘর খোলার চেষ্টা চালায়। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে শামীম দরজা খুলে দেন। পরে ডাকাত বুঝতে পেরে শামীম দরজা আটকাতে যান। এ সময় তাঁকে কোপায় ডাকাতরা। একপর্যায়ে শামীমের পরিবারের লোকজন দরজা আটকাতে সক্ষম হয়। পরে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে খালিশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তাহের বিষয়টিকে চুরির ঘটনা বলে দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন