News71.com
 Bangladesh
 14 Jan 17, 12:14 PM
 255           
 0
 14 Jan 17, 12:14 PM

গুলশান ও শোলাকিয়া হামলার মুল পরিকল্পনাকারী নব্য জেএমবি নেতা জাহাঙ্গীর আলম 'রাজীব’ গ্রেফতার

গুলশান ও শোলাকিয়া হামলার মুল পরিকল্পনাকারী নব্য জেএমবি নেতা জাহাঙ্গীর আলম 'রাজীব’ গ্রেফতার

 

নিউজ ডেস্ক : অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন গুলশানের হলি আর্টিজান বেকারী ও শোলাকিয়ার ঈদগাহে হামলার মুল পরিকল্পনাকারী নব্য জেএমবির পান্ডা জাহাঙ্গীর আলম রাজীব ওরফে রাজীব গান্ধী।শুক্রবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত শাখা কাউন্টার টেরিজম ইউনিট। আজ শনিবার সকালে সংবাদ মাধ্যমকে এতথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। 

তিনি জানান, টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় পুলিশের কাউন্টার টেরিজম ইউনিট বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকা নিয়ে আসা হয়। জানাগেছে জাহাঙ্গীর আলম গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালায় কয়েকজন বিপথগামী যুবক। ওই ঘটনায় দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এর কয়েকদিন পরেই ঈদের দিনে দেশের সর্ববৃহৎ ঈদের জামাতস্থল কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহেও জঙ্গি হামলা চালায় তার অনুসারিরা।  

এসব হামলার পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ডিআইজি মনিরুল ইসলাম জানান, অন্যান্য জঙ্গিদের সঙ্গে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে প্রভাষ নামে আরও একজনের সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন