News71.com
 Bangladesh
 14 Jan 17, 12:16 PM
 270           
 0
 14 Jan 17, 12:16 PM

গাইবান্ধার এমপি লিটন হত্যায় আরও ৩ জামায়াত নেতা গ্রেফতার ।।

গাইবান্ধার এমপি লিটন হত্যায় আরও ৩ জামায়াত নেতা গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মাহাবুবুর রহমান বাবলুসহ (৪৫) আরও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ই জানুয়ারি) ভোরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

জামায়াত নেতা মাহাবুবুর সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, আটকদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে ।

গত ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে গুলিতে আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ০১ই জানুয়ারি রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন