News71.com
 Bangladesh
 14 Jan 17, 02:18 PM
 259           
 0
 14 Jan 17, 02:18 PM

সাতক্ষীরায় আধুনিক জুয়েলার্স থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি ।।

সাতক্ষীরায় আধুনিক জুয়েলার্স থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা শহরের আধুনিক জুয়েলার্স থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। আজ শনিবার মধ্য রাতে শহরের তুফান কোম্পানির মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপি নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।

দোকানের মালিক সুভাষ রায়ের ভাই সমরেশ আমিন জানান, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন