News71.com
 Bangladesh
 14 Jan 17, 02:27 PM
 279           
 0
 14 Jan 17, 02:27 PM

আগামিকাল বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ...

আগামিকাল বেলা সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ...

 

নিউজ ডেস্কঃ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল রোববার শেষ হবে এ বছরের প্রথম দফার বিশ্ব ইজতেমা। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ। তাবলিগ জামাতের মুরব্বিদের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার।

আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও গাজীপুরের বেশকিছু সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের কথাও বলেন পুলিশ সুপার। তিনি বলেন, ‘আপনারা জানেন যে লাখ লাখ মুসল্লি এখানে আসবেন। তাঁদের সুবিধার্থে এবং যাঁরা ভিতরে আছেন এবং বাইরে থেকে যারা আসবেন সবার সুবিধার্থে আমরা জনগণের যেন দুর্ভোগ না হয় চলাচলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কিছু বিধি নিষেধ করেছি ট্রাফিক ব্যবস্থায়। সেটা আপনারা জানেন যে বোগরা বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মীরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখেরি মোনাজাতে অংশ নিতে তাঁদের সুবিধার কথা চিন্তা করে এখানে গাড়ি চলাচল আমরা একটু নিষেধ করেছি। আখেরি মোনাজাত শেষ হয়ে যাওয়ার পরে আবার এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে।’ মোনাজাতের ভিড় সামাল দিতে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হবে।তিনি আরো বলেন, প্রতি মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুরো এলাকায় ভিক্ষুক বা হকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন