News71.com
 Bangladesh
 14 Jan 17, 08:35 PM
 304           
 0
 14 Jan 17, 08:35 PM

জামালগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজারের মৃত কনেশ মিয়ার ছেলে আব্দুস সোবাহানকে হাতে নাথে ৫ কেজি গাঁজা সহ নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে। জামালগঞ্জ থানা পুলিশ সুত্রে জানাযায় র‌্যাব ৯ এর ডি এ ডি আনিছুর রহমান বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলা নং ৬ (তারিখ ১৪.১.১৭)। স্থানীয় সুত্রে জানাযায়, আব্দুস সোবাহান দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন