News71.com
 Bangladesh
 14 Jan 17, 10:27 PM
 259           
 0
 14 Jan 17, 10:27 PM

হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীবকে ৮ দিনের রিমান্ডে ।।

হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীবকে ৮ দিনের রিমান্ডে ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে (৩০) ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন । মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির আজ শনিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজিব গান্ধীকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গত শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে ।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, রাজিব নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়িত্ব পালন করতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডসহ ২২টি জঙ্গি হামলার ঘটনায় সে সন্দেহভাজন আসামি। রাজিব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত ওসমান আলী মন্ডলের ছেলে বলে তিনি জানান। রাজিব পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হলি আর্টিজান হামলার কথা স্বীকার করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন