
নিউজ ডেস্কঃ তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে গতকাল শনিবার সন্ধ্যায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় আগত মুসল্লিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। গতকাল শনিবার মৃত্যুবরণ করা বেদন মিয়া (৬০) ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার গফুর উদ্দীনের ছেলে ।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। এর আগে- তারা মিয়া (৫৫), বাবুল মিয়া (৬৫), সাহেব আলী (৪০), হোসেন আলী (৬০), আব্দুস সাত্তার (৬৫), জানু ফকির (৬৮) ও ফজলুল হক (৬০) নামে ৭ মুসল্লির মৃত্যু হয়। প্রচণ্ড শীত ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।